হোম >
আইটি খবর > কমপিউটার জগৎ-এর লাইভ ওয়েবকাস্ট: বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০০৯ এর সেরা আকর্ষণ
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
কমপিউটার জগৎ-এর লাইভ ওয়েবকাস্ট: বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০০৯ এর সেরা আকর্ষণ
বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০০৯ তথ্য প্রযুক্তি প্রেমীদের জন্য বছরের সর্ববৃহৎ তথ্য প্রযুক্তি ভিত্তিক মেলা। এ মেলায় হাজার হাজার দর্শক আসবে এটাই স্বাভাবিক। কিন্তু মেলা প্রাঙ্গনের বাইরে যারা রয়েছেন তাদের এই মেলা উপভোগ করার তেমন কোন সুযোগ নেই। টিভি চ্যানেলে ২০-৩০ সেকেণ্ডের রিপোর্ট বা পরের দিন দৈনিক পত্রিকায় ২০০-৩০০ শব্দের রিপোর্ট পড়ে তাদের দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়। কিন্তু এবার তা আর হচ্ছে না। ইন্টারনেটের কল্যাণে মেলার স্বাদ মেলা দেখার মাধ্যমেই মেটানো যাবে।
কমপিউটার জগৎ বাংলাদেশের শীর্ষ স্থানীয় আইসিটি ম্যাগাজিন। আমাদের ওয়েবসাইট http://www.comjagat.com/ এর মাধ্যমে বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০০৯ প্রতিদিন লাইভ ওয়েব কাস্ট বা সরাসরি সম্প্রচার করা হবে। এজন্য কমপিউটার জগৎ-এর কয়েকজন কর্মী মেলার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সার্বক্ষণিকভাবে ক্যামেরা সহ থাকবেন। ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশ তখা সারা বিশ্বের যে কোন প্রান্ত থেকে যে কেউ কমপিউটার জগৎ-এর ওয়েবসাইটের মাধ্যমে এ মেলা উপভোগ করতে পারবেন।
হয়তো ভাবছেন যে শুধু নীরব দর্শক হয়ে দেখেই যেতে হবে! না তা নয়। আপনি চাইলেই আপনার মনের কথা সহজে তুলে ধরতে পারবেন। মেলা সম্পর্কে যে কোন মতামত কমপিউটার জগৎ-এর ব্লগেও দিতে পারবেন। আমাদের ব্লগের ঠিকানা: http://blog.comjagat.com/