হোম >
আইটি খবর > স্যামসাংয় স্লিম মডেলের কম্প্যাক্ট ডিজিটাল ক্যামেরা
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
স্যামসাংয় স্লিম মডেলের কম্প্যাক্ট ডিজিটাল ক্যামেরা
স্যামসাংয় ইএস৬০ এবং পিএল৫৫ মডেলের স্লিম-কম্প্যাক্ট ডিজিটাল ক্যামেরা সম্প্রতি বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস। ১২.২ মেগাপিক্সেল রেজুলেশনের এই মডেল দুটিতে থাকছে ৩এক্স এবং ৫এক্স অপটিক্যাল জুম। রিচার্জেবল লিথিয়াম আয়ন ব্যাটারিযুক্ত এই ক্যামেরাগুলোতে এভিআই ফরম্যাটে ভিডিও করা যাবে ৩০এফপিএস হারে। স্লিম মডেলের এই ক্যামেরাগুলোতে বিভিন্ন ধরনের শুটিং মোড, আকর্ষণীয় ইমেজ ইফেক্ট, এডিটিং সুবিধা ছাড়াও ভয়েস রেকর্ডিংয়ের ব্যবস্থা রয়েছে। উইন্ডোজ ও ম্যাকিনটোশ অপারেটিং সিস্টেম সমর্থিত এই ক্যামেরাগুলোতে রয়েছে এক বছরের বিক্রয়োত্তর সেবা। দাম মডেল ইএস৬০, ৯ হাজার টাকা এবং মডেল পিএল৫৫, ১১ হাজার পাঁচশ’ টাকা।