লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
বাংলাদেশের সফটওয়্যার ডেভেলপার ও আইটি প্রফেশনালদের জন্য দুটি নতুন পোর্টাল চালু করেছে মাইক্রোসফট
বাংলাদেশে আইটি ডেভেলপার ও আইটি প্রফেশনালদের জন্য মাইক্রোসফট দুটি নতুন অনলাইন কমিউনিটি পোর্টাল চালু করেছে। এশিয়াতে আইসিটি কমিউনিটি সংক্রান্ত জ্ঞান সৃষ্টি ও বৃদ্ধির ক্ষেত্রে msdnbangladesh.net (ডেভেলপার) technetbangladesh.net (আইটি প্রো) নামের এই পোর্টাল দুটি সহায়ক হবে। সেই সঙ্গে এই পোর্টাল দুটি বাংলাদেশে আইটি ইঞ্জিনিয়ারিং ও সফটওয়্যার ডেভেলপমেন্টের বিভিন্ন ক্ষেত্রকে আগামী দিনের জন্য উপযুক্ত করে তুলবে।
মাইক্রোসফট বাংলাদেশের সলিউশন ম্যানেজার এম মশিউর রহমান এবং ডেভেলপার অ্যাডভাইজার অব মাইক্রোসফট রিজিওনাল এশিয়ার রিসম্যান আদনান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এছাড়া দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়সমূহ থেকে আইটি প্রফেশনাল এবং ডেভেলপাররা এসময় উপস্থিত ছিলেন। মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ফিরোজ মাহমুদসহ অন্যান্য কর্মকর্তা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এমএসডিএন ও টেকনেট নামের এই দুটি অনলাইন কমিউনিটি বাংলাদেশে আইটি ডেভেলপার ও আইটি প্রফেশনালদের এক বিশাল অংশের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ করতে সক্ষম হবে। শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ এবং শিক্ষার্থীদেরও সহায়তা করবে এই দুটি পোর্টাল। পোর্টাল দুটি এশিয়া প্যাসিফিক অঞ্চলের মাইক্রোসফট ব্যবহারকারী ও পার্টনার ইকোসিস্টেমের মাঝে যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে বিনামূল্যে সদস্য হবার সুবিধা দেয়। এই পোর্টালসমূহ বিভিন্ন ধরনের অনলাইন ব্লগ, ফোরাম, ইউজার গ্রুপ, উইকিস, মিডিয়া গ্যালারি, মিডিয়া স্ট্রিমিং, নিউজলেটার এবং জব পোস্টিংয়ের সুবিধা দেয়ার মাধ্যমে ডেভেলপার ও আইটি প্রফেশনালদের মাঝে অনলাইন যোগাযোগ ও সহযোগিতার এক নতুন দিগমেত্মর সূচনা করছে। এমএসডিএন বাংলাদেশ পোর্টাল পরবর্তী প্রজন্মের ASP.NET, সিলভারলাইট, এজিউর সার্ভিস প্লাটফর্ম এবং প্যারালাল কমপিউটিংয়ের মতো বিষয়গুলোর সফটওয়্যার ডেভেলপমেন্ট টেকনোলজির ওপর আলোকপাত করবে। টেকনেট বাংলাদেশ পোর্টাল উইন্ডোজ অপারেটিং সিস্টেম (ক্লায়েন্ট ও সার্ভার), এক্সচেঞ্জ সার্ভার, এসকিউএল সার্ভার, বিজটক সার্ভার এবং উইনিফাইড কমিউনিকেশনের মতো মূল অবকাঠামোগত ও প্রযুক্তির ভিত্তিগত বিষয়গুলোর ওপর আলোকপাত করবে।