• ভাষা:
  • English
  • বাংলা

হোম > আইটি খবর > পিসি ওয়ার্ল্ডের বিনামূল্যে ম্যাগাজিন প্রদান কর্মকান্ডে ব্যাপক সাড়া
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১০-০২-১৮
রেটিং: ০ মন্তব্য:
পিসি ওয়ার্ল্ডের বিনামূল্যে ম্যাগাজিন প্রদান কর্মকান্ডে ব্যাপক সাড়া
বাংলাদেশের শীর্ষস্থানীয় তথ্য প্রযুক্তি ম্যাগাজিন ‘পিসি ওয়ার্ল্ড বাংলাদেশ’ তথ্য প্রযুক্তি জ্ঞান বিকাশের লক্ষ্যে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে পিসি ওয়ার্ল্ডের পূর্ববতী সংখ্যাসমূহ বিনামূল্যে প্রদান করছে।

ইতিমধ্যে পিসি ওয়ার্ল্ড পর্যায়ক্রমে ঢাকাস্থ ইস্পাহানী স্কুল, বিয়াম ল্যাবরেটরি স্কুল, টুইট টিউটোরিয়াল, ইউনিভার্সাল টিউটোরিয়াল, আইডিয়াল স্কুল এন্ড কলেজ, সিদ্দেশ্বরী বালিকা বিদ্যালয়, গেইটওয়ে ইন্টারন্যাশনাল স্কুলে এবং ‘ঢাকা প্রজেক্ট’ নামক একটি এনজিওতে পিসি ওয়ার্ল্ডের পূর্ববতী সংখ্যাসমূহ বিনামূল্যে প্রদান করেছে।

অতি সম্প্রতি গত ১৭ই ফেব্রুয়ারী, পিসি ওয়ার্ল্ড বাংলাদেশ ন্যাশনাল ব্যাংক স্কুল, বেইলী প্রিপারেটরী স্কুল এবং নজরুল একাডেমীতে পিসি ওয়ার্ল্ডের পূর্ববতী সংখ্যাসমূহ বিনামূল্যে প্রদান করে।

পিসি ওয়ার্ল্ড বাংলাদেশের এ উদ্যোগে সাড়া দিয়ে ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পিসি ওয়ার্ল্ডের পূর্ববর্তী সংখ্যাসমূহ বিনামূল্যে গ্রহন করার বিপুল আগ্রহ প্রকাশ করে। পিসি ওয়ার্ল্ড বাংলাদেশ তথ্যপ্রযুক্তি ম্যাগাজিন গ্রহনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এ আগ্রহকে অত্যন্ত ইতিবাচক বলে মনে করে। তবে বিভিন্ন সীমাবদ্ধতার কারনে পিসি ওয়ার্ল্ড বাংলাদেশ তাদের এই চলমান কার্যক্রম আপাতত ঢাকাস্থ শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের মাঝে সীমাবদ্ধ রেখেছে।

উল্লেখ্য, পিসি ওয়ার্ল্ড বাংলাদেশ আইএসএন কর্তৃক প্রকাশিত দেশের শীর্ষস্থানীয় তথ্য প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন যা যুক্তরাষ্ট্রের বোস্টনে অবস্থিত আইডিজি কোম্পানীর লাইসেন্স প্রাপ্ত। আপনি আপনার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পিসি ওয়ার্ল্ড বাংলাদেশ ম্যাগাজিন পেতে চাইলে যোগাযোগ করুনঃ ০১৯১৯৬৫২৭৬৭ অথবা ইমেইল করুন info.pcwbd@bangla.net
খবরের ছবিগুলো