Computer Jagat Portal-News Details-যানবাহন গতিবিধি শনাক্তকরণ গাইডলাইন প্রকাশ করেছে বিটিআরসি
  • ভাষা:
  • English
  • বাংলা

হোম > আইটি খবর > যানবাহন গতিবিধি শনাক্তকরণ গাইডলাইন প্রকাশ করেছে বিটিআরসি
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৯-০৩-৩১
রেটিং: ০ মন্তব্য:
যানবাহন গতিবিধি শনাক্তকরণ গাইডলাইন প্রকাশ করেছে বিটিআরসি

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন যানবাহন গতিবিধি শনাক্তকরণবিষয়ক গাইডলাইন অন লাইসেন্সিং প্রসিডিউর অব ভেহিক্যাল ট্র্যাকিং সার্ভিসেস নিজস্ব ওয়েবসাইট (www.btrc.gov.bd) প্রকাশ করেছে। ওপেন লাইসেন্সিং পদ্ধতিতে বর্ণিত লাইসেন্সটি/পারমিশনটি দেয়া হবে। যেকোনো আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান গাইডলাইনের শর্তসমূহ পূরণ সাপেক্ষে লাইসেন্স/পারমিশন নিতে পারবে। বিশ্বের বিভিন্ন দেশে এই সেবাটি চালু রয়েছে।

যানবাহনের গতিবিধি শনাক্তকরণ পদ্ধতি হলো একটি সেবা/মূল্য সংযোজিত সেবা যা দিয়ে যানবাহনে জিপিএস ট্রান্সপন্ডার সংযোজনের মাধ্যমে বাহনটির মালিক বা তৃতীয় পক্ষকে বাহনটির অবস্থান সম্পর্কে অবহিত করে। পদ্ধতিটি বাহনের চলমান এবং স্থির উভয় অবস্থাতেই কাজ করে। পদ্ধতিটি বাহনে স্থাপিত শনাক্তকরণ যন্ত্র, বেতার যোগাযোগ এবং জিপিএস প্রযুক্তির সমন্বিত রূপ, যা মোবাইল ফোন, ওয়েব ইন্টারফোস বা কমপিউটার নেটওয়ার্কে ডিজিটাল মানচিত্র ব্যবহারের মাধ্যমে বাহনটির তথ্য দিয়ে থাকে। এছাড়াও মোবাইল নেটওয়ার্কে সিম/রিম ব্যবহার করে অবস্থানভিত্তিক সেবা প্রযুক্তির মাধ্যমেও যানবাহনের গতিবিধি শনাক্ত করা যায়।
খবরের ছবিগুলো