লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
স্যামসাং ব্র্যান্ডের ১২.২ মেগাপিক্সেল ডিজিটাল ক্যামেরা
উইন্ডোজ ও ম্যাকিনটোশ ওএস সাপোর্টেড রেজুলেশন ১২.২ মেগাপিক্সেল রেজুলেশন সমৃদ্ধ স্যামসাং ব্র্যান্ডের দুটি নতুন মডেলের ডিজিটাল ক্যামেরা বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস লি.। সহজ ব্যবহারযোগ্য কম্প্যাক্ট ডিজাইনের ক্যামেরা দুটিতে রয়েছে যথাক্রমে ফাইভ-এক্স ও থ্রি-এক্স অপটিক্যাল জুম। এছাড়া ক্যামেরা দুটিতে রয়েছে রিচার্জেবল লিথিয়াম আয়ন ব্যাটারি, বিভিন্ন ধরনের শুটিং মোড, এভিআই ফরম্যাটে ভিডিও করা, আকর্ষণীয় ইমেজ ইফেক্ট, ছবি সম্পাদনা ও ভয়েস রেকর্ডিং এরকম নানান সুবিধা। দাম ৯,০০০/-(মডেল ইএস-৬০) এবং ১১,৫০০/-(মডেল পিএল-৫৫)। প্রত্যেকটিতে থাকছে এক বছরের বিক্রয়োত্তর সেবা।