Computer Jagat Portal-News Details-স্যামসাংয়ের তিনটি ল্যাপটপ এন ২১০, এন ১৪৮ এবং আর ৪২৮ বাজারে
  • ভাষা:
  • English
  • বাংলা

হোম > আইটি খবর > স্যামসাংয়ের তিনটি ল্যাপটপ এন ২১০, এন ১৪৮ এবং আর ৪২৮ বাজারে
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১০-০৪-১৭
রেটিং: ০ মন্তব্য:
স্যামসাংয়ের তিনটি ল্যাপটপ এন ২১০, এন ১৪৮ এবং আর ৪২৮ বাজারে
তিনটি মডেলের ল্যাপটপ কম্পিউটার দিয়ে বাংলাদেশের বাজারে এল স্যামসাংয়ের ল্যাপটপ কম্পিউটার।এন ২১০, এন ১৪৮ এবং আর ৪২৮—এ ল্যাপটপগুলোতে রয়েছে বিদ্যুৎ সংরক্ষণ-সুবিধার মনিটর। গত মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে স্যামসাংয়ের ল্যাপটপ বাজারজাত করার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন স্যামসাংয়ের ঢাকা শাখা কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক লি। তিনি স্যামসাংয়ের নতুন পণ্যের বিভিন্ন বৈশিষ্ট্য এবং এসব পণ্যের ক্ষেত্রে দেশের বাজারে ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন বিক্রয় ও বিপণন ব্যবস্থাপক সাইদুর রহমান, ইনডেক্স আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজিজ রহমান, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলামসহ অনেকে।
স্যামসাং এন ২১০ এবং এন ১৪৮ মডেলের ল্যাপটপে রয়েছে ১০ দশমিক ১ ইঞ্চির এলইডি এন্টি-রিফ্লেক্টর মনিটর, ইন্টেলের অ্যাটম প্রসেসর ইত্যাদি। আর ৪২৮ মডেলের ল্যাপটপে রয়েছে ইন্টেল পেন্টিয়াম প্রসেসর, ১৪ ইঞ্চির এলইডি মনিটর ইত্যাদি। প্রতিটি ল্যাপটপেই অ্যাডবি রিডার, ইজি নেটওয়ার্ক ম্যানেজার, ইজি স্পিড আপ ম্যানেজার, স্যামসাং সাপোর্ট সেন্টার ইত্যাদি সফটওয়্যার রয়েছে।
খবরের ছবিগুলো