• ভাষা:
  • English
  • বাংলা

হোম > আইটি খবর > বাংলাদেশে বিবিসি ওয়ার্ল্ডের স্ট্র্যাটেজিক মোবাইল পার্টনার এরিকসন
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৮-০৪-০৭
রেটিং: ০ মন্তব্য:
বাংলাদেশে বিবিসি ওয়ার্ল্ডের স্ট্র্যাটেজিক মোবাইল পার্টনার এরিকসন

কমপিউটার জগৎ ডেস্ক -

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট বাংলাদেশে তাদের স্ট্র্যাটেজিক মোবাইল পার্টনার ফর কনসালট্যান্সি সার্ভিসের জন্য বিশ্বখ্যাত মোবাইলপ্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান এরিকসনকে নির্বাচিত করেছে। বাংলাদেশে প্রায় ৫ কোটি মানুষের কাছে মোবাইল ফোন রয়েছে এবং বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট আশা করছে বাংলাদেশে তাদের কার্যক্রম অধিকসংখ্যক মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে। বাংলাদেশে অচিরেই মোবাইল ফোনে ব্যবহার সক্ষম ইংরেজি ভাষা শিক্ষার টুলসমূহ উন্নয়নের লক্ষ্যে কাজ করবে এরিকসন। উল্লেখ্য, দারিদ্র্য বিমোচন এবং মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিবিসির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট বিশ্বজুড়ে কাজ করে চলেছে।
খবরের ছবিগুলো