Computer Jagat Portal-News Details-উদ্যোগ নেয়া হচ্ছে ‘ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ’ প্রতিষ্ঠার
  • ভাষা:
  • English
  • বাংলা

হোম > আইটি খবর > উদ্যোগ নেয়া হচ্ছে ‘ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ’ প্রতিষ্ঠার
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১০-০৬-০৬
রেটিং: ০ মন্তব্য:১
উদ্যোগ নেয়া হচ্ছে ‘ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ’ প্রতিষ্ঠার
ক্যাম্পাসভিত্তিক শিক্ষার পাশাপাশি দূরশিক্ষণ পদ্ধতিতে প্রযুক্তিবিষয়ক শিক্ষার সুযোগ নিয়ে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে দেশের ৩৩তম পাবলিক বিশ্ববিদ্যালয়।এটি হবে দেশের ষষ্ঠ প্রযুক্তিবিষয়ক বিশ্ববিদ্যালয়।সরকারে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি অনুরূপ নামকরণে ‘ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ’ নামে প্রতিষ্ঠিত হচ্ছে এ বিশ্ববিদ্যালয়টি। রাজধানী ঢাকার অদূরে গাজীপুরের জয়দেবপুর থানার চন্দ্রা এলকায় ৭৫ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত হবে এ বিশ্ববিদ্যালয়।

গত বুধবার ২৫ পৃষ্ঠার ‘ডিজিটাল ইউনিভার্সিটি’র খসড়া আইন শিক্ষা সচিবের কাছে জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তথা ইউজিসি এবং এ প্রস্তাব গুত্বের সাথে বিবেচনা করছে মন্ত্রণালয়। তবে আইনটি মন্ত্রী পরিষদের সভায় নেয়ার আগে দেশের তথ্যপ্রযুক্তবিদদের সঙ্গে এ নিয়ে বৈঠক করা হবে বলে জানা গেছে।
খবরের ছবিগুলো
পাঠকের মন্তব্য
০৭ জুন ২০১০, ১২:০৬ AM
valo hoyse

ami abar graduate degree orgon korbo

khub valo hobe