• ভাষা:
  • English
  • বাংলা

হোম > আইটি খবর > কাজে স্বচ্ছতা আনতে ও ডিজিটায়িত হচ্ছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের ৩ বিভাগ
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১০-০৮-২২
রেটিং: ০ মন্তব্য:
কাজে স্বচ্ছতা আনতে ও ডিজিটায়িত হচ্ছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের ৩ বিভাগ

'সরকারি কাজ মানে ধীর গতিসম্পন্ন একটি প্রক্রিয়া'। এ প্রবাদের পরিবর্তন এনে সরকারের বিভিন্ন কাজের ক্ষেত্রে গতিশীলতা আনার লক্ষ্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের তিনটি বিভাগকে সম্পূর্ণভাবে ডিজিটায়িত হচ্ছে। এর ফলে কর্মকর্তা-কর্মচারীদের কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা, জাতীয় রাজস্ব সাশ্রয় এবং কাজের গতি বৃদ্ধি পাবে। এর ফলে আন্তবিভাগীয় যোগাযোগ সহজ ও দ্রততর করার জন্যেই পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্যক্রম ও বাস্তবায়ন, পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) বিভাগ এবং অর্থ মন্ত্রণালয়ের সাধারণ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মধ্যে এপদ্ধতি চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এ্যাসিস্টেন্স টু স্ট্রেংদেনিং ইনফর্মেশন এ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (এএসআইসিটি) প্রকল্পের আওতায় এ বিভাগুলোকে স্বয়ংক্রিয় করা হচ্ছে এবং প্রকল্পে কাজ শেষ আগামী বছরের জুনের মধ্যে। এর ধারাবাহিকতায় বিভিন্ন মন্ত্রণালয়সহ দেশের সব সরকারি অফিসকে পর্যায়ক্রমে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আধুনিকায়ন করা হবে।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের তিনটি বিভাগে ডিজিটাল বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরিবর্তন করার জন্য ২০০৬ সালে এএসআইসিটি নামের একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) অনুমোদন দেয়া হয়। প্রকল্পটির ব্যয়ের ১৫ কোটি ২০ লাখ টাকার মধ্যে জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউএনডিপি ১৩ কোটি ৮৯ লাখ টাকা দেয়। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সফটওয়্যার তৈরির জন্য ডোমেইন টেকনোলজি লিমিটেড দায়িত্ব দেয়া হয়। কর্মকর্তা-কর্মচারীদের তথ্য ব্যবস্থাপনা, বেতন ব্যবস্থাপনা, নথি ব্যবস্থাপনা, সভা ও কার্যবৃত্ত, চিঠি আদান-প্রদান, পণ্যদ্রব্য ব্যবস্থাপনা, যানবাহন ব্যবস্থাপনা, গ্রন্থাগার ব্যবস্থাপনা, বাজেট নিরীক্ষণ ও হিসাবরক্ষণ এবং মঞ্জুরির জন্য অপেক্ষমান প্রভৃতিবিষয়ক ১০টি সফটওয়্যার তৈরি করবে বলে জানা গেছে। ইতোমধ্যে ৪টি সফটওয়্যার প্রকল্প পরিচালেক কাছে হস্তান্তর করা হয়েছে এবং বাকি ৬টি অতিদ্রুত হস্তান্তর করা হবে। সব কর্মকর্তা ও কর্মচারিদের সফটওয়্যার সম্পর্কে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে যাতে সবাই এ পদ্ধতি ব্যবাহার করে কাজ চালাতে পারেন।
সূত্র: জনকন্ঠ
খবরের ছবিগুলো