• ভাষা:
  • English
  • বাংলা

হোম > আইটি খবর > “এইচপি ঈদ প্রমোশন ২০১০” এই রমজানে শুরু হলো এইচপি’র ঈদ প্রমোশন প্রোগ্রাম
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১০-০৮-২৬
রেটিং: ০ মন্তব্য:
“এইচপি ঈদ প্রমোশন ২০১০” এই রমজানে শুরু হলো এইচপি’র ঈদ প্রমোশন প্রোগ্রাম

ঢাকা ২৪ আগস্ট, ২০১০: বিশ্বের নম্বর ১ প্রিন্টার উৎপাদনকারী প্রতিষ্ঠান এইচপি সম্মানিত ক্রেতাসাধারনের জন্য ঘোষনা করলো “ঈদ প্রমোশন” প্রোগ্রাম। সম্প্রতি এইচপি’র ইমেজিং এবং প্রিন্টিং গ্রুপ বাংলাদেশের কান্ট্রি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার জনাব সাব্বির শফিউল্লাহ, এইচপি বাংলাদেশ এর কর্মকর্তা জনাব সাইদুর রহমান এবং জনাব আসাদুজ্জামান এইচপি বিজনেস পার্টনারদের সাথে ঢাকার স্থানীয় একটি হোটেলে আয়োজিত এক ইফতার মাহ্ফিলে এ প্রমোশন প্রোগ্রামের আনুষ্ঠানিক ঘোষণা দেন। উক্ত অনুষ্ঠানে প্রায় ১২০ জন এইচপি বিজনেস পার্টনার এবং সাংবাদিক অংশ নেন।
অনুষ্ঠানের আয়োজন করেন জনাব সাব্বির শফিউল্লাাহ এবং সেইসঙ্গে এইচপি‘কে বাংলাদেশের বাজারে নেতৃস্থানীয় এবং ভোক্তাদের পছন্দের শীর্ষস্থানীয় করায় নিবেদিত এইচপি’র বিজনেস পার্টনার এবং বিক্রেতাদের প্রতি তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রমোশন প্রোগ্রাম পরিচালনাকারী প্রতিষ্ঠান ইনপেইস ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড, এইচপি ডিস্ট্রিবিউটর ফ্লোরা ডিস্ট্রিবিউশনস এবং মাল্টিলিংক ইন্টা: কোম্পানির সাথে যৌথভাবে এই প্রমোশন প্রোগ্রাম পরিচালনা করবে। ঈদ প্রমোশন প্রোগ্রাম অনুযায়ী, নির্ধারিত মডেলের ইঙ্কজেট কার্ট্রিজ এবং টোনার কিনে এর সাথের স্ক্্রাচ কার্ডটি ঘষে ক্রেতারা পেতে পারেন এইচপি ব্র্যান্ডেড গ্লাস, মগ, শপিং ভাউচার, ফতুয়া, ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোন এবং ডিভিডি প্লেয়ার। সেইসঙ্গে নির্ধারিত মডেলের এইচপি প্রিন্টার এবং অল-ইন-ওয়ান এর সাথে ক্রেতারা পেতে পারেন ফতুয়া, ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোন ও ডিভিডি প্লেয়ার ।
এই প্রমোশন প্রোগ্রামকে সামনে রেখে বিসিএস কম্পিউটার সিটি, মাল্টিপ্ল্যান সেন্টার এবং দেশের বিভিন্ন কম্পিউটার মার্কেটগুলোকে ঈদ এবং রমজানের বর্ণিলসব পোস্টার ও ব্যানার দিয়ে সাজানো হয়েছে। ঈদ প্রোমোশনকে সফল করতে আকর্ষনীয় অফার ও পণ্যের বর্ণনা সম্বলিত লিফলেট ভোক্তা ও দর্শনার্থীদের মাঝে বিলিয়ে দিচ্ছেন বিক্রেতারা। ক্রেতাদের প্রোমোশনাল অফার ও এর উপহার সমূহ সংগ্রহ করার ব্যাপারে দৃষ্টি রাখতে প্রতিটি অরিজিনাল এইচপি ইঙ্কজেট ও লেজার কার্ট্রিজ বক্স এবং এইচপি ইঙ্কজেট প্রিন্টার বক্সকে চিহ্নিত করা হয়েছে প্রমোশনাল স্টিকারে। প্রমোশন উপহারগুলোকে ক্রেতাদের কাছে সহজলভ্য করতে দেশের বৃহৎ তথ্যপ্রযুক্তি বাজারগুলোতে এইচপি ২০টিরও বেশী রিডেম্পশন সেন্টার স্থাপণ করছে।
এইচপি লেজারজেট প্রিন্টার, ইঙ্কজেট প্রিন্টার, অল-ইন-ওয়ান, মাল্টি ফাংশন প্রিন্টার, স্ক্যানার, ওয়াইড ফরমেট প্রিন্টার এবং অন্যান্য সামগ্রী সরবরাহের ক্ষেত্রে এইচপি বর্তমানে সারা বিশ্বে প্রথম স্থানের অধিকারী। এছাড়া ‘পিসি ম্যাগাজিন সার্ভিস এন্ড রিলায়েবিলিটি প্রিন্টার সার্ভে রেজাল্টস্’- এর বিবেচনায়ও এইচপি গত ১৫ বছর ধরে এ+ রেটিং-এর অধিকারী। এখন পর্যন্ত এইচপি সারা বিশ্বে ৬০ কোটির বেশী প্রিন্টার সরবরাহ করছে। এইচপি প্রতি বছর গবেষণা এবং উন্নয়নধর্মী কর্মকান্ডে প্রায় ৪০০ কোটি ডলার ব্যয় করে যাতে করে এর ক্রেতাদের জন্য পণ্যের সর্ব্বোচ্চ গুণগতমান নিশ্চিত করা যায়। এইচপি সবসময়ই এর ক্রেতাদেরকে সরবরাহ করে থাকে উদ্ভাবণী এবং উচ্চমানসম্পন্ন পণ্য যা কিনা সুন্দর পরিবেশ গড়ায় সহায়ক। এইচপি’র এই প্রতিশ্রুতি এইচপি মূল্যবোধের ফসল স্বরূপ পথ প্রদর্শনার ধারাকে অনুসরণ করে। এটা সেই ইতিহাস এবং মূল্যবোধে থেকেই এসেছে যা এইচপিকে করেছে সাধারণ পণ্য-বাজারের পরিবেশ বান্ধব সমাধানে পথ-প্রদর্শক এবং নেতৃস্থানীয়।

খবরের ছবিগুলো