হোম >
আইটি খবর > ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ওয়াইফাই প্রযুক্তির আওতায়!
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ওয়াইফাই প্রযুক্তির আওতায়!
দেরীতে হলেও প্রাশ্চ্যের অক্সফোর্ড নামে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোকে ওয়াইফাই প্রযুক্তির আওতায় আনা হচ্ছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সব আবাসিক হলে তারবিহীন উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট সংযোগ দেয়ার পরিকল্পনা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের পর ৪টি মহিলা হলসহ সবগুলো হলই এ সুবিধার পাবে। উল্লেখ্য, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে ইন্টারনেট সুবিধা পেলেও শুধুমাত্র একটি মহিলা হলে বাণিজ্যিকভিত্তিতে ইন্টারনেট দেয়া হয়।
ইতোপূর্বে বঞ্চিত মেয়েদের হলগুলো থেকে এ কার্যক্রম শুরু হবে। পাশে টিএসসি কমপ্লেক্সে ওয়াইফাই নেটওয়ার্ক থাকায় নিকটবর্তী রোকেয়া হল ও শামসুন নাহার হল প্রথমে ওয়াইফাই প্রযুক্তির মাধ্যে ইন্টানেট দেয়া হবে। এর ফলে ছাত্র-ছাত্রীরা রুমে বসেই তাদের কম্পিউটার ও ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
ডিজিটাল বাংলাদেশ গড়তে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রযুক্তির সুবিধার আওতায় নিয়ে আসা খুবই জরুরি। আর সেজন্যই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ওয়াইফাই প্রযুক্তির মাধ্যমে ইন্টানেট সংযোগ দেয়ার প্রস্তুতি চলছে। ব্যয়বহুল এপ্রযুক্তি চালুর জন্য সরকারের কাছে আর্থিক সহযোগিতার চাওয়া হয়েছে বলে দেশের প্রথম শ্রেণীর একটি দৈনিক পত্রিকাকে জানান বিশ্ববিদ্যালয়ের ভিসি ভিসি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি আইআইটি ২০০৯ সালের এপ্রিল থেকে টিএসসি কমপ্লেক্সে তারবিহীন ওয়াইফাই পদ্ধতিতে ইন্টারনেট সুবিধা দিয়ে আসছে। এর ফলে প্রতিদিন শিক্ষার্থীরা বিনা খরচে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পায়। ওয়াইফাই প্রযুক্তি শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠার পাশাপাশি শিক্ষার্থীদের প্রযুক্তির মহাসড়কের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন্দ্রীয়ভাবে ইন্টারনেট চালু করার উদ্যোগ নিয়েছে।
প্রো-ভিসি অধ্যাপক ড. হারুন অর রশিদের নেতৃত্বে গঠিত কমিটি বিভিন্ন হল প্রভোস্টদের নিয়ে অর্থ সংগ্রহের কাজ করে যাচ্ছে। ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সরকারের কাছে আর্থিক সহযোগিতা চাওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা অনুযায়ী আগামী দুই-তিন মাসের মধ্যে হলগুলোতে ওয়াইফাই প্রযুক্তির আওতায় আনা হবে ফলে হলের শিক্ষার্থীরা মডেমের সাহায্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ওয়াইফাই জোনে ভাগ করে পর্যায়ক্রমে সব হলে উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট পৌঁছে দেয়া হবে। প্রথম দিকে হলের সাইবার সেন্টারগুলো এ প্রযুক্তিতে ইন্টারনেট সুবিধা পাবে। আগামী ২-৩ মাসের মধ্যেই এপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে প্রো-ভিসি অধ্যাপক ড. হারুন অর রশিদ জানান।