লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
উইকিপিডিয়ায় চট্টগ্রামকে সমৃদ্ধ করার আহবান জানানো হল চট্টগ্রাম উইকি ক্যাম্পে
বিশ্বের সবচেয়ে বড় বিশ্বকোষ উইকিপিডিয়াতে চট্টগ্রাম এবং এর ঐতিহ্যকে তুলে ধরার জন্য আহবান জানানো হয়েছে গতকাল ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে হয়ে যাওয়া চট্টগ্রাম উইকি ক্যাম্পে। উইকিপিডিয়ায় চট্টগ্রাম সমন্বয় পরিষদ ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে এই ক্যাম্পের আয়োজন করে। সকালে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের উদ্ভোধন করেন সমন্বয় পরিষদের আহবায়ক ও চট্টগ্রাম শানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া রহমান। ক্যাম্পের শুরুতে উইকিপিডিয়ার বিভিন্ন দিক ও উইকিপিডিয়ায় চট্টগ্রাম কর্মসূচীর বিভিন্ন দিক তুলে ধরেন সমন্বয় পরিষদের সমন্বয়কারী আদনান মান্নান এবং বিশ্বকোষীয় ভূক্তির বৈশিষ্ট্য তুলে ধরেন সদস্য এমরান হারুন। ঢাকা থেকে অনলাইনে ক্যাম্পে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান। দিনব্যাপী ক্যাম্পে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিম।ববিদ্যালয়, আইইউবিসি, আইআইইউসি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইউএসসটিসি, চুয়েট, বুয়েট, চট্টগ্রাম কলেজ ও চট্টগ্রাম সিটিকলেজসহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। অংশগ্রহণকারীগণ ২৩টি দলে ভাগ হয়ে নির্দিষ্ট ভূক্তির কাজ শুরু করেন। দলসমূহের সমন্বয়ের দাযিত্ব পালন করেন মাসুদ বকুল, সৌমিত্র পালিত, বনকুসুম বড়–য়া, ইরফান নেওয়াজ খান, এমরান হারুন ও আদনান মান্নান। ক্যাম্পে চট্টল মনিষী মনিরুজ্জামান ইসলামাবাদী, প্রীতিলতা ওয়াদ্দেদার, নূর মোহাম্মদ চেয়ারম্যান, আহমেদ ছফা, আবদুল করিম সাহিত্য বিশারদ, চট্টগ্রামের গুরুত্বপূর্ণ স্থান যেমন আগ্রাবাদ, কোর্ট বিল্ডিং, পরীর পাহা, ওয়ার সিমেট্রি, শিক্ষা প্রতিষ্ঠান যেমন কাফকো স্কুল, মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম কলেজ, কলেজিয়েট স্কুল প্রভৃতি সম্পর্কে তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন হয়েছে। প্রতিটি দলের সদস্যগণ আগামীতে দায়িত্বে উক্ত ভুক্তি সমূহ উইকিপিডিয়াতে যুক্ত ও সম্প্রসারণ করবেন। ক্যাম্পে কম্পিউটার ল্যাব, ইন্টারনেট সংযোগের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন আইইউবি বিজ্ঞান ও প্রকৌশল ক্লাবের সদস্যগণ। উইকপিডিয়ায় চট্টগ্রাম সমন্বয় পরিষদের উদ্যোগে আগামীতে একাধিক ক্যাম্পের আয়োজন করা হবে বলে পরিষদ সূত্রে জানা গেছে।