হোম >
আইটি খবর > বাংলাদেশ, মালদ্বীপ ও ভুটানের সরকারপ্রধানদের ওয়েবসাইট আকর্ষণীয় : টারবোওয়েব
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
বাংলাদেশ, মালদ্বীপ ও ভুটানের সরকারপ্রধানদের ওয়েবসাইট আকর্ষণীয় : টারবোওয়েব
কমপিউটার জগৎ রিপোর্ট
ব্রিটিশ প্রতিষ্ঠান টারবোওয়েব-এর সিনিয়র ওয়েব পরামর্শক কিথ ব্ল্যাক বলেছেন, দক্ষিণ এশিয়ার নেতাদের মধ্যে বাংলাদেশ, ভুটান ও মালদ্বীপের সরকার বা রাষ্ট্রপ্রধানদের ওয়েবসাইট সবচেয়ে আকর্ষণীয়। বাকিদেরটা গতানুগতিক। টারবোওয়েব বিশ্বের প্রখ্যাত অনেক রাজনীতিক ও ব্যবসায়ীর ওয়েবসাইট তৈরি করেছে।
কিথ ব্ল্যাক মনে করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ওয়েবসাইট www.pmo.gov.bd দৃষ্টি নন্দন এবং ব্যবহার খুবই সহজ। প্রথম পাতা খুবই সুন্দর এবং প্রয়োজনীয় তথ্য খোঁজার সুবিধা ও গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগের ই-মেইল ঠিকানা রয়েছে।
মালদ্বীপের প্রেসিডেন্টের ওয়েবসাইট www.presidency-maldives.gov.mv দৃষ্টিনন্দন। রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক বক্তব্য রয়েছে সাইটে। মানচিত্র ডাউনলোড করা যাবে। রয়েছে চাকরিসহ গুরুত্বপূর্ণ খবরাখবর।
ভুটান সরকারের ওয়েবসাইট www.bhutan.gov.bt-এর প্রথম পাতা বেশ আকর্ষণীয়। প্রয়োজনীয় বহু তথ্য ও গেম রয়েছে।
এছাড়া নেপাল, শ্রীলঙ্কা আফগানিস্তান ও পাকিস্তানের ওয়েবসাইটগুলো ততটা ভালো নয়। এসবে আধুনিক ব্রাউজারগুলো ব্যবহার হয়নি। প্রচুর জায়গা খালি রয়েছে ও ভিডিও ক্লিপ নেই।