Computer Jagat Portal-News Details-টেকসই ই-বর্জ্য ব্যবস্থাপনা: বাংলাদেশ প্রেক্ষিত
  • ভাষা:
  • English
  • বাংলা

হোম > আইটি খবর > টেকসই ই-বর্জ্য ব্যবস্থাপনা: বাংলাদেশ প্রেক্ষিত
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১০-১১-২২
রেটিং: ০ মন্তব্য:
টেকসই ই-বর্জ্য ব্যবস্থাপনা: বাংলাদেশ প্রেক্ষিত
ডি.নেট এবং টক্সিস লিংক, ইন্ডিয়া “টেকসই ই-বর্জ্য ব্যবস্থাপনা: বাংলাদেশ প্রেক্ষিত ” শীর্ষক একটি সেমিনার নভেম্বর ২৩, ২০১০ তারিখে কনফারেন্স রুম, ব্র্যাক সেন্টার ইন এ আয়োজন করেছে। এ সেমিনারের মূল প্রতিপাদ্য হলো বাংলাদেশে ই বর্জ্য ব্যবস্থাপনার বর্তমানে অবস্থা কী, কি কি পদক্ষেপ গ্রহণ করলে ঝুঁকি মুক্ত ই-বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি চালু করা যায় এবং ভবিষ্যত প্রজন্মের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা করা ।

জনাব ড: মিহির কান্তি মজুমদার, মাননীয় সচিব , পরিবেশ ও বন মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উক্ত সেমিনারের প্রধান অতিথি এবং ড: আহসান উদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক, সেন্টার ফর গ্লোবাল চেঞ্জ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ড. অনন্য রায়হান, নির্বাহী পরিচালক, ডি.নেট সেমিনারের সভাপতি হিসেবে স্বাগত এবং সমাপণি ভাষণ দেন। ড. সারওয়ার ঊদ্দীন আহমেদ, সহযোগী অধ্যাপক এবং সমন্বয়ক , ফিন্যান্স এন্ড এ্যাকাউন্টিং স্কুল অফ বিজনেস, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ; কি- নোট পেপার উপস্থাপন করবেন। অংশগ্রহণকারীদেও জন্য উম্মুক্ত পর্বে টেকসই ই-বর্জ্য ব্যবস্থাপনার অবস্থা সম্পর্কে অংশগ্রহণকারীরা তাদের মতামত এবং গুরুত্ব আলোচনা করেন। কমজগৎ.কম সেমিনারটির অনলাইন সহযোগী। সেমিনারটি সরাসরি দেখা যাবে www.comjagat.com. আপনারা অনলাইনের মাধ্যমে সেমিনারটিতে অংশগ্রহন করতে পারেন ও আপনাদের মতামত ও মন্তব্য অনুষ্ঠান চলাকালীন সময়ে পোষ্ট করতে পারেন www.comjagat.com এ ।
খবরের ছবিগুলো