প্রেস বিজ্ঞপ্তি (২)
‘তথ্যপ্রযুক্তি হোক পরিবর্তনের হাতিয়ার’ স্লোগানে সিটিআইটি ২০০৯ কম্পিউটার মেলায় নেটস্টার-আন্তঃ বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আজকের আয়োজনে অংশ নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিংশুক দল। দুপুর ২টায় অনুষ্ঠিত ‘বিজ্ঞান এখন গণমুখী নয়, বাণিজ্যিক’ বিষয়ে বিতর্কে বিজয়ী দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সেরা তার্কিক নির্বাচিত হন বিজয়ী দলের বক্তা নুসরাত আমীন। আগামী ৪ মার্চ দুপুর ১:৩০ মিনিটে বারোয়ারি বিতর্ক পর্ব অনুষ্ঠিত হবে।
কম্পিউটার সিটির তৃতীয় তলার টেরাসে সুন্দরবনের পক্ষে ভোটগ্রহণ চলছে। আজ সু্ন্দরবন তৃতীয় অবস্থান থেকে একধাপ এগিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। আজ বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত ট্রানসেন্ড আয়োজিত তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন মডেল ইমন।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি র্যারফেল ড্রয়ে প্রথম পুরষ্কার কম্পিউটার বিজয়ী ইকরাম (১০৪১৪), দ্বিতীয় পুরষ্কার লেজার প্রিন্টার বিজয়ী রিয়া সুলতানা (৭৩৮৯), তৃতীয় পুরষ্কার ৮ গিগাবাইট পেন ড্রাইভ বিজয়ী মোরশেদুল ইসলাম (১০৩৭৩)। ইতিমধ্যে বিসিএস কম্পিউটার সমিতির উদ্যোগে পুরস্কারগুলো প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত ১ মার্চের র্যা ফেল ড্রয়ে প্রথম পুরষ্কার কম্পিউটার বিজয়ী সাইদুর (২৫০৪৯), দ্বিতীয় পুরষ্কার বিজয়ী লেজার প্রিন্টার (টিকেট নম্বর ১৬৪৪১), তৃতীয় পুরষ্কার বিজয়ী ইফতি (টিকেট নম্বর ১৭৮৭৯)।
প্রতিদিনের বিজয়ীদের পরের দিন বিকেল ৩.৩০ মিনিটে কেন্দ্রীয় মঞ্চে পুরস্কার হাতে তুলে দেওয়া হচ্ছে।
একেএম মাহমুদুল হাসান খান
আহবায়ক, ওয়েব ও মিডিয়া
সিটিআইটি ২০০৯ কম্পিউটার মেলা
০১৮১৯ ২২৫৭৫১
এএসএম আবদুল মুক্তাদির

আহবায়ক, সিটিআইটি ২০০৯
কম্পিউটার মেলা
০১৭১১ ৫২০২৭২