Computer Jagat Portal-News Details-অক্সফোর্ড ইন্টা. স্কুলে স্মার্টের তথ্যপ্রযুক্তি প্রদর্শনী
  • ভাষা:
  • English
  • বাংলা

হোম > আইটি খবর > অক্সফোর্ড ইন্টা. স্কুলে স্মার্টের তথ্যপ্রযুক্তি প্রদর্শনী
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৯-০৪-২৫
রেটিং: ০ মন্তব্য:
অক্সফোর্ড ইন্টা. স্কুলে স্মার্টের তথ্যপ্রযুক্তি প্রদর্শনী
স্মার্ট টেকনোলজি (বিডি) লি. ও অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের যৌথ উদ্যোগে ৭-১০ মার্চ অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে আইসিটি পণ্য প্রদর্শনীর আয়োজন করা হয়। শুধু শিক্ষার্থীদের জন্য পণ্যের বিশেষ সাশ্রয়ী দাম নির্ধারণ করা হয়।


প্রদর্শনীতে ল্যাপটপ ব্যবহার করছে শিক্ষার্থীরা

প্রদর্শনীতে এইচপির মিনি ও অন্যান্য মডেলের ল্যাপটপ, প্যাভিলিয়ন পিসি, গিগাবাইট ল্যাপটপ, স্যামসাং এলসিডি মনিটর, স্যামসাং ক্যামেরা ও প্রিন্টার, টুইনমস র্যািম ও মোবাইল ডিস্ক, ব্রাদার প্রিন্টার, ডিলাক্স ওয়েব-ক্যাম, স্পিকার, প্লানেট নেটওয়ার্কিং পণ্যসহ বিপণনকৃত অন্যান্য আইসিটি পণ্যসামগ্রী প্রদর্শন করা হয়।

উলে¬খ্য, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল, সম্প্রতি প্রত্যেক শিক্ষার্থীর জন্য ১টি করে ল্যাপটপ নামে একটি প্রকল্প নিয়েছে। এই প্রকল্পে স্মার্ট টেকনোলজিস শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী দামে এসার এইচপি ও গিগাবাইট ব্র্যান্ডের ল্যাপটপ সরবরাহ করবে এবং এতে ঋণ সহায়তা দেবে ব্যাংক এশিয়া লি.।
খবরের ছবিগুলো