লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
অ্যাপ্ল কমদামে আইফোন তৈরি করবে?
ইতিমধ্যেই গুজব ছড়িয়ে পড়েছে যে অ্যাপ্ল কমদামে আইফোন তৈরি করতে যাচ্ছে যার দাম হবে ২০০ ডলার এবং এর জন্য কোন রকম চুক্তি করতে হবে না। অ্যাপ্লের কর্মকর্তারা এখনোও এ বিষয়ে কোন মন্তব্য করেনি। আরো যেই গুজবটি শোনা যাচ্ছে তা হল অ্যাপ্ল নতুন টেকনোলজির উন্নতি সাধনের জন্য কাজ করছে। এ নতুন টেকনোলজির ফলে আইফোন ব্যবহারকারীরা তাদের ফোন বিভিন্ন নেটওয়ার্কে ব্যবহার করতে পারবে। কিন্তু এটা এখনো নিশ্চিত করা হয়নি যে এ টেকনোলজি কমদামী আইফোনে ব্যবহার করা হবে কি হবে না।
প্রযুক্তির বাজারে গুগলের অ্যানড্রয়েড অ্যাপ্লের জন্য বড় প্রতিযোগী হয়ে দাঁড়িয়েছে। ক্যানালিসের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ২০১০ সালের চতুর্থ কোয়ার্টার পর্যালোচনা করে দেখা যায় যে, গুগলের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের মার্কেট শেয়ার বেড়ে অ্যাপ্লের প্রায় দ্বিগুণ হয়েছে। দামী স্মার্টফোন ছাড়াও কমদামী অনেক ফোন এখন গুগলের এই অপারেটিং সিস্টেম ব্যবহার করে।
গুগলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অ্যাপ্ল সিদ্ধান্ত নিয়েছে কমদামী ডিভাইস তৈরি করার জন্য। মনে করা হচ্ছে যে এই ফোন বাজারে ছাড়া হবে ২০১১ সালের মাঝামাঝি সময়।