Computer Jagat Portal-News Details-গুগল সার্কেলঃ আরেকটি সোশ্যাল নেটওয়ারকিং ওয়েবসাইট?
  • ভাষা:
  • English
  • বাংলা

হোম > আইটি খবর > গুগল সার্কেলঃ আরেকটি সোশ্যাল নেটওয়ারকিং ওয়েবসাইট?
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১১-০৩-১৪
রেটিং: ০ মন্তব্য:
গুগল সার্কেলঃ আরেকটি সোশ্যাল নেটওয়ারকিং ওয়েবসাইট?
সম্প্রতি প্রযুক্তি বিশ্বে একটি গুজব রটে গিয়েছিল যে জনপ্রিয় সার্চ ইঞ্জিন সাইট, গুগল, তৈরি করতে যাচ্ছে একটি সোশ্যাল নেটওয়ারকিং ওয়েবসাইট যার নাম হবে ‘গুগল সার্কেল’। স্বাভাবিকভাবেই গুজবটি যথেষ্ট আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়।
এমনকি ধারণা করা হচ্ছিলো যে গুগল সাউথ বাই সাউথওয়েস্ট (এসএক্সএসডব্লিউ) কনফারেন্সের ইন্টারেক্টিভ অধিবেশনে এ বিষয়ে কিছু একটা ঘোষণা করতে যাচ্ছে। তবে পরবর্তীতে গুগল আনুষ্ঠানিকভানবে টেক্সাস টাইমসকে জানায় যে তারা এধরনের কোনো সেবা প্রদান করতে যাচ্ছে না এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় এধরনের কোনো সোশ্যাল নেটওয়ার্কের অস্তিতও নেই।
তবে এর আগে বিখ্যাত প্রযুক্তি বিশেষজ্ঞ, টিম ও'রেলি, দাবী করেছেন যে তিনি এধনের একটি সার্ভিস বা সেবা নিজে প্রত্যক্ষ করেছেন এবং এই সেবার মান সম্পর্কে তিনি যথেষ্ট আশাবাদী।
গুগল সার্কেলের সবচেয়ে ভালো দিক হিসেবে যেটি ভাবা হচ্ছিলো তা হলো এটি বাস্তবে রূপান্তরিত হলে ব্যবহারকারীরা তাদের পরিচিত মানুষদের বিভিন্ন গ্রুপে ভাগ করে রাখতে পারতেন যাতে করে প্রতিটি গ্রুপের প্রাইভেসি বা গোপনিয়তা রক্ষা পেত।
যাহোক, গুগল স্পষ্টভাবেট জানিয়ে দিয়েছে যে গুগল সার্কেল নামে কোনো সোশ্যাল নেটওয়ারকিং ওয়েবসাইট তৈরি হচ্ছে না। অতএব, এ নিয়ে মাতামাতির এখনই কোনো কারন নেই।
খবরের ছবিগুলো