হোম >
আইটি খবর > ট্যাবলেট পিসির কাছে বাজার হারাচ্ছে মাইক্রোসফট
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
ট্যাবলেট পিসির কাছে বাজার হারাচ্ছে মাইক্রোসফট
একবছর আগেও কম্পিউটার, নোটবুক এবং নেটবুক এর বাজারে মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে অপ্রতিদ্বন্দ্বী বলে মনে হতো। কিন্তু গত এক বছরে ট্যাবলেট পিসির জনপ্রিয়তা বৃদ্ধির কারণে মাইক্রোসফট এখন এক বড় চ্যালেঞ্জের সম্মুখীন।
ট্যাবলেট পিসির বিপুল জনপ্রিয়তার প্রভাব ইতিমধ্যেই কনজিউমার পিসির বাজারে পড়তে শুরু করেছে এবং সাম্প্রতিক খবর অনুযায়ী এন্টারপ্রাইজ মার্কেটেও ট্যাবলেট আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে।
এখানে মাইক্রোসফটের মূল সমস্যা হচ্ছে যে কোম্পানিটি এখনও পর্যন্ত ট্যাবলেট উপযোগী একটি অপারেটিং সিস্টেম বাজারে ছাড়তে পারেনি, ফলে অ্যাপল আইওএস এবং গুগলের অ্যান্ড্রোয়েড ভিত্তিক অপারেটিং সিস্টেম খুব দ্রুত ট্যাবলেট পিসির বাজার দখল করে নিচ্ছে।
এটা মোটামুটি নিশ্চিত যে ২০১২ সালের আগে মাইক্রোসফট তাদের বহুল প্রতীক্ষিত উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম বাজারে আনতে পারবে না। অর্থাৎ, আইওএস এবং অ্যান্ড্রোয়েড এর জন্য মাঠ এখন প্রায় ফাঁকা।