বর্ডারল্যান্ডস গেমটি ফাস্ট পারসন শূটার ও সেই সাথে রোল প্লেয়িং ধাঁচের গেম। গেমটির কাহিনী কাল্পনিক এক গ্রহ নিয়ে, যার নাম প্যানডোরা। গেমটি অন্যান্য সায়েন্স ফিকশন গেমের চেয়ে অনেকটা ভিন্নমাত্রার। গেমটি এক্সবক্স ৩৬০, উইন্ডোজ ও প্লে-স্টেশনের জন্য অবমুক্ত করা হয়েছে। গেমটির নাম প্রথমে প্রকাশিত হয়েছিল গেম ইনফরমার নামের বিখ্যাত গেমিং ম্যাগাজিনে দুই বছর আগে ২০০৭ সালের সেপ্টেম্বরে, কিন্তু গেমটি বের হতে সময় লেগেছে কিছুটা বেশিই। অসাধারণ এ গেমটি ডেভেলপ করেছে গিয়ারবক্স সফটওয়্যার ও পাবলিশ করেছে টুকে গেমস। গেমটি তৈরি করতে আনরিয়েল ইঞ্জিন ৩-এর সহায়তা নেয়া হয়েছে। তাই গেমের গ্রাফিক্স হয়ে উঠেছে প্রাণবন্ত ও নিখুঁত। গেমটি সিঙ্গেল প্লেয়ার, কো-অপ মোড ও মাল্টিপ্লেয়ার মোডে খেলার ব্যবস্থা রাখা হয়েছে।
বিস্তারিত