Computer Jagat Portal-Product Details-বাংলাদেশে এসেছে নোকিয়া ৫৮০০ এক্সপ্রেস মিউজিক ফোন
  • ভাষা:
  • English
  • বাংলা


হোম > পণ্য > মোবাইল > বাংলাদেশে এসেছে নোকিয়া ৫৮০০ এক্সপ্রেস মিউজিক ফোন
পন্যের নির্ভরতা
অবমুক্তি তারিখ:২০০৯-০৪-২৪ ধরন: মোবাইল
ইউজার'স রেটিং: এক্সপার্ট'স রেটিং: হিটস্:১৭৯০ ০ মন্তব্য:
বাংলাদেশে এসেছে নোকিয়া ৫৮০০ এক্সপ্রেস মিউজিক ফোন
মূল্য :সংযোজিত হয়নি
পণ্যের বর্ণনা

নোকিয়া ৫৮০০ এক্সপ্রেস মিউজিক ফোন ১৯ জানুয়ারি থেকে বাংলাদেশে বিক্রি শুরু হয়েছে। নোকিয়া এক্সপ্রেস মিউজিক রেঞ্জের সর্বশেষ উদ্ভাবন এই সেট টাচ স্ক্রিন ইন্টারফেস সমৃদ্ধ। নোকিয়ার রিজিওনাল এমডি প্রেম চাঁদ গুলশানের শপ-ইন-শপে নতুন সেট বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন। এরপর তিনি বসুন্ধরা সিটির নোকিয়া স্টোরে নতুন এ সেটটির বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন।

সেটটি সম্পর্কে নোকিয়ার ইএ’র হেড অব মার্কেটিং নওফেল আনোয়ার বলেন, মিউজিক ফোনের আদলের সেটটি কোনো বিশেষ সুবিধা বা ফিচার ক্ষুণ্ণ না করে অসামান্য মিউজিক অভিজ্ঞতার পাশাপাশি গ্রাহকদের মোবাইল ফোনের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করবে। সেটটির দাম ২২ হাজার ৯৯৫ টাকা। এতে রয়েছে ৩.২ ইঞ্চি স্ক্রিন, ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা, ৮ গি.বা. মেমরি ইত্যাদি।
পন্যের ছবিগুলো
অনান্য লিঙ্কস
সংশ্লিষ্ট পণ্য
মূল্য :২১০০টাকা