Computer Jagat Portal-Product Details-প্রিটোরিয়ানস
  • ভাষা:
  • English
  • বাংলা


হোম > পণ্য > গেম > প্রিটোরিয়ানস
পন্যের নির্ভরতা
অবমুক্তি তারিখ:২০০৯-০৪-২৪ ধরন: কমপিউটার গেম
ইউজার'স রেটিং: এক্সপার্ট'স রেটিং: হিটস্:৬০৭ ০ মন্তব্য:
প্রিটোরিয়ানস
মূল্য :সংযোজিত হয়নি
পণ্যের বর্ণনা

বাজারে রয়েছে হাজারো গেম, তার মাঝে কোনটা ভালো লাগবে কোনটা লাগবে না তা নিয়ে প্রশ্ন আসতে পারে। কারণ, সব গেম তো আর একজনের পক্ষে খেলে দেখা সম্ভব নয়, তাই নয় কি? সবার পছন্দ এক রকম হয় না। কারো পছন্দ এ্যাকশন তো কারো স্ট্র্যাটেজি। আবার এ্যাকশন গেমারদের মাঝে তফাত আছে। তাদের মধ্যে কেউ কেউ ফার্স্ট পারসন এ্যাকশন পছন্দ করেন তো কেউ থার্ড পারসন গেম পছন্দ করেন। এই ভালো লাগা আর না লাগার মাঝে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই এমন কিছু গেমের, যা সবার কাছেই হয়তো ভালো লাগবে। কারণ পুরনো গেমের পাতায় যেসব গেম স্থান পায় তার বেশিরভাগই হচ্ছে পুরনো দিনের খুবই নামকরা গেম। আবার এখানে এমন কিছু গেমের আলোচনাও করা হয়ে থাকে যেসব গেম খুব একটা নাম করতে পারেনি কিন্তু গেমটি খেলার ধরন অন্যান্য গেমের চেয়ে আলাদা ও ভিন্ন স্বাদের। আজকের আলোচনাতেও এমন একটি গেমের কথা তুলে ধরা হবে যেটির খেলার ধরনে বেশ বৈচিত্র্য রয়েছে।

রোমান সাম্রাজ্য ইতিহাসের অন্যতম একটি অধ্যায়। সেই রোমান সভ্যতার ওপরে লেখা হয়েছে কত উপন্যাস, রচিত হয়েছে কত নাটক, বানানো হয়েছে কত মুভি, তাই হিসেব রাখে কার সাধ্যি? এমনকি রোমান সাম্রাজ্য নিয়ে বানানো গেমের সংখ্যাও বেশ। এই বিষয়ের ওপরে রয়েছে স্ট্র্যাটেজি গেম, এ্যাকশন গেম, রোল পে¬য়িং গেম ইত্যাদি ধরনের গেম। প্রিটোরিয়ানস গেমটি রোমান সাম্রাজ্যের যুদ্ধের ইতিহাসকে কেন্দ্র করে তৈরি করা একটি ষ্ট্র্যাটেজি গেম। জুলিয়াস সিজারের অধীনস্ত একজন জেনারেলের ভূমিকায় গেমারকে খেলতে হবে। গেমে কখনো খেলতে হবে তুষারাচ্ছন্ন এলাকায় রুক্ষ বারবারিয়ানদের সাথে, কখনো বা খেলতে হবে মরুভূমিতে মিসরীয়দের বিরুদ্ধে আবার কখনো খেলতে হবে রোমান সাম্রাজ্যের অভ্যন্তরভাগে অর্থাৎ ইতালিতে। গেমের কয়েক মিশনে অন্য বাহিনীর সৈন্যদলের আক্রমণের হাত থেকে নিজের ঘাঁটি বাঁচাতে হবে। গেমটিতে কিছু নির্দিষ্টসংখ্যক সৈন্য দেয়া থাকবে এবং সেই সৈন্যদলের সহায়তায় মিশন শেষ করতে হবে, কোনো গ্রাম বা শহর স্থাপন করা যাবে না। তবে শত্রুপক্ষের কোনো গ্রাম দখল করলে বা ম্যাপে কোনো খালি গ্রাম থাকলে জেনারেলকে দিয়ে গ্রাম দখল করে সেখান থেকে সৈন্যদল তৈরি করে নেয়া যাবে। মূল ক্যাম্পেইন মোডে গেমার শুধু রোমান বাহিনীকে নিয়েই খেলতে পারবে, বারবারিয়ান বা মিসরীয়দের নিয়ে খেলতে পারবে না। তবে মাল্টিপে¬য়ার মোডে তিনটি আলাদা জাতি নিয়েই খেলার সুবিধা দেয়া হয়েছে। এছাড়া মাল্টিপে¬য়ার মোডে সর্বমোট আটজন গেমার একসাথে অনলাইনে খেলতে পারবে এবং অনলাইনে খেলার সুযোগ না থাকলে কমপিউটারের সাথেও ম্যাচ খেলা যাবে।



গেমের বিশেষ বৈশিষ্ট্যগুলোর মাঝে প্রথমেই রয়েছে গেমের বাস্তবধর্মী যুদ্ধকৌশল। গেমে আপনি পাবেন বেশ কয়েক ধরনের বাহিনী। তাদের মধ্য রয়েছে- সাধারণ সৈন্যদল, বর্শাবাহিনী, তীরন্দাজ বাহিনী, পাথর ছুড়ে মারা দল, বিশাল ঢালবহনকারী দল যারা প্রতিরক্ষার কাজে দেবে, অশ্বারোহী সৈন্য, অশ্বারোহী তীরন্দাজ, গ্লাডিয়েটর এবং এছাড়াও কিছু কিছু মিশনে খুবই শক্তিশালী প্রিটোরিয়ানস নামের পদাতিক বাহিনী ( রোমান বাহিনীর সেরা যোদ্ধা) ও জার্মান ক্যাভারলি নামের অশ্বারোহী বাহিনী দেয়া হবে। গেমে প্রায় ২২টির মতো মিশন রয়েছে যার প্রতিটি ম্যাপই ভিন্নধর্মী। অসাধারণ গেমপে¬র এই গেমটি সবার ভালো লাগবে বলে আশা করি। গেম সম্পর্কে যেকেনো সমস্যার জন্য ফিডব্যাকে মেইল করুন।

কজ ওয়েব

ফিডব্যাক : shmt_21@yahoo.com
পন্যের ছবিগুলো
অনান্য লিঙ্কস