অবমুক্তি তারিখ:২০০৯-০৫-২৫ ধরন:
মোবাইল
নোকিয়া ই-সিরিজ রেঞ্জের সর্বশেষ সংস্করণ ই৭৫ ২৬ এপ্রিল আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেছে। ই৭৫-এর মাধ্যমে নোকিয়ার নতুন ই-মেইল ইউজার ইন্টারফেস নোকিয়া ম্যাসেজিংয়েরও যাত্রা শুরু হলো। ম্যাসেজিংয়ের মাধ্যমে ফোনসেটে যেকোনো সময়ের তুলনায় সহজে ই-মেইল পাওয়া যাবে। ২৮ এপ্রিল থেকে ই৭৫ বাংলাদেশে বিক্রি শুরু হয়েছে এবং এর দাম ৩০ হাজার ৮০০ টাকা।
নোকিয়া ই৭৫-এ একটি স্লাইড আউট কোয়ের্টি কীবোর্ড এবং তিন ধাপ ই-মেইল সেটআপ রয়েছে। নোকিয়া ম্যাসেজিং বিন্যাসের কারণে পুরো ই-মেইল প্রক্রিয়াটি গ্রাহকের কাছে সহজ হয়ে গেছে। নোকিয়া ম্যাসেজিং সার্ভিসের সাহায্যে ইয়াহু মেইল, জিমেইল ও উইন্ডোজ লাইভ হটমেইলসহ বিশ্বের নেতৃস্থানীয় কনজিউমার ই-মেইল অ্যাকাউন্টস ব্যবহার করা যায়।
সর্বশেষ ই-সিরিজ ডিভাইসে ই-মেইল ব্যবহারের জন্য কোনো পিসি সুবিধার প্রয়োজন হয় না। ই-মেইল ইউএলে রয়েছে ফোল্ডার ও এইচটিএমএল ই-মেইল সাপোর্ট, সম্প্রসারিত সুবিধাদি এবং দিন, প্রেরক ও আকারসহ বাছাই তালিকা। ই-মেইলের সর্বোচ্চ সুবিধা প্রদান ছাড়াও ডিভাইসটি কন্টাকস ও টাস্কস ম্যানেজমেন্টসহ উন্নততর ক্যালেন্ডার সুবিধা দিচ্ছে। নোকিয়ার হেড অব মার্কেটিং নওফেল আনোয়ার এ প্রসঙ্গে বলেন, নোকিয়া ই৭৫ নির্মাণে আমরা নোকিয়া ৯৩০০ থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছি, যেটি ছিল আমাদের প্রথম মিনি কমিউনিকেটর।
ই৭৫ নোকিয়া ম্যাসেজিং সার্ভিসের সঙ্গে আরো আছে পুরো নোকিয়া ম্যাপস, এসিস্ট্যাড জিপিএস এবং এনগেজ অন বোর্ডসহ একটি অসাধারণ গেম। ২০০৮ সালে ১ কোটিরও বেশি ই-সিরিজের ডিভাইস বিক্রি হয়েছে।