অবমুক্তি তারিখ:২০০৯-১০-২৯ ধরন:
ক্যামেরা
ক্যানন ডিজিটাল ক্যামেরার পরিবেশক জেএএন অ্যাসোসিয়েটস দক্ষ অপেশাদার ও পেশাদার আলোকচিত্রীদের মধ্যে সেতুবন্ধ তৈরি করতে বাজারে এনেছে ক্যাননের সর্বশেষ নতুন মডেলের ডিএসএলআর ক্যামেরা ইওএস ৭ডি। অ্যাডভান্সড অপেশাদার আলোকচিত্রীদের জন্যই যেন তৈরি হয়েছে এই ক্যামেরাটি, যা তাদের কাঙ্ক্ষিত ফল অর্জনে উৎকৃষ্ট বিনিয়োগ বলে অভিহিত হচ্ছে।
১৮.১ মেগাপিক্সেলের এই ক্যামেরায় রয়েছে সিএমওএস সেন্সর। স্টেইনলেস স্টিল ও পলি কার্বনেটের তৈরি এ ক্যামেরায় আরো রয়েছে ডুয়াল ইমেজ প্রসেসর, ৩ ইঞ্চির এলসিডি স্ক্রিন। এটি দিয়ে এইচডি ও এসডি ফরমেটে ভিডিও ধারণ করা যাবে। ভালো ফল পাওয়ার জন্য এতে বিল্ট-ইন আছে মাইক্রোফোন।
ইওএস ৭ডি ক্যামেরায় ল্যানপ্রযুক্তি ব্যবহার করে ওয়াই-ফাই মোডে ছবি স্থানান্তর করা যাবে। এ ছাড়াও টেলিভিশন, ডিজিটাল ফটোফ্রেম, সনির পে¬ স্টেশন-থ্রি ও মাইক্রোসফট এক্সবক্স৩৬০-এ ছবি স্থানান্তর করাও দেখা যাবে।
জেএএন অ্যাসোসিয়েটসের ধানমন্ডি, বিসিএস কমপিউটার সিটি, মতিঝিলসহ সব শাখায় এ ক্যামেরাটি পাওয়া যাবে। যোগাযোগ : ৯৬৬০৬০১