এপ্রিল ২০০৮ ১৭ তম বর্ষ ১২ তম সংখ্যা



কমপিউটার জগৎ - এর প্রতিষ্ঠাতা :
অধ্যাপক আবদুল কাদের

কমপিউটার জগৎ এ সংখ্যাটি প্রকাশের মধ্য দিয়ে পূরণ করলো এর সতেরো বছরের অভিযাত্রা৷ কমপিউটার জগৎ তার এ অভিযাত্রা অব্যাহত রাখবে অনন্ত সময়ের পথ বেয়ে, সে সুদৃঢ় আস্থা আমাদের মাঝে বদ্ধমূল৷ প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলাদেশসহ বিশ্বের বাংলা ভাষাভাষী প্রযুক্তিপ্রেমী মানুষের পাঠসঙ্গী হবে এ কমপিউটার জগৎ, সে বিশ্বাসও আমাদের মধ্যে জন্মেছে৷ কারণ, সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রয়াসে কমপিউটার জগৎ আজ নিজেই একটি সম্পূর্ণ প্রতিষ্ঠান৷ আমরা এর সূচনাপর্বে চেয়েছিলাম এটি নিছক একটি পত্রিকা হবে না, হবে একটি আন্দোলনের নাম, হবে একটি পরিপূর্ণ প্রতিষ্ঠান৷

বহু প্রতীক্ষা, সংশ্লিষ্ট ব্যক্তিদের দীর্ঘদিনের প্রচেষ্টা এবং কমপিউটার জগৎ-সহ মিডিয়ার বিভিন্ন প্রতিবেদন ও লেখালেখির পর এবার বাংলাদেশ বহির্বিশ্বে আউটসোর্সিংয়ের কাজ বিশেষ করে কয়েকশ কোটি ডলার কলন্টোর কার্যক্রমে অংশ নিতে প্রস্তুত হচ্ছে৷ এশিয়ার কলসেন্টার বাজারে একটি নতুন হাব হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করতে যাচ্ছে৷ দেশের তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ অঙ্গনে এক বিপ্লবের সূচনা হতে চলেছে৷ এই বিপ্লব সফল হলে সারাদেশে লাখ লাখ বেকার শিক্ষিত তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে৷ অন্যান্য আউটসোর্সিংয়ের কাজের মতো কলসেন্টারের ক্ষেত্রেও ভারত শীর্ষে আছে৷ ফিলিপাইনও কলসেন্টার বাণিজ্যে দ্রুত এগিয়ে চলেছে৷ এরপর আছে শ্রীলঙ্কা, থাইল্যান্ড, পাকিস্তান ও মালয়েশিয়া৷ আউটসোর্সিং কর্মকাণ্ডে অংশ নিতে আমাদের অনেক দেরি হয়ে গেছে৷ আমাদের প্রতিবেশী দেশগুলো দীর্ঘদিন ধরে এ ক্ষেত্রে কাজ করে এখন শক্ত অবস্থানে পৌঁছেছে৷




Mozila Bangla Font Tutorial


This is BETA version. Full version comming soon       
UNICODE Compliant Site